শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতের ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও বড় ক্ষতির মুখে পড়ে বিমান দুটি। সংঘর্ষে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে। খবর সিবিসি নিউজের।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। দুটি বিমানই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের।

জানা গেছে, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে ৫৭ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটটি লা গুয়ারিদা বিমানবন্দরে অবতরণ করে। একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটটি।

তখন রানওয়েতে থাকা ৫০৪৭ নম্বর ফ্লাইটটিতে ধাক্কা দেয় অবতরণ করা বিমানটি। ফলে একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে। আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তারা অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিলে তারা সুস্থ বোধ করছেন। কর্তৃপক্ষ জানায়, বিমনের সংঘর্ষের ঘটনায় কার গাফিলতি তা খুঁজে বের করতে তদন্ত হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit