শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

কিয়েভে রাতভর রুশ হামলায় তিনজন নিহত, আহত অন্তত ২৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো এই তথ্য নিশ্চিত করেন। তিনি একে ভয়াবহ ও ব্যাপক হামলা বলে আখ্যা দেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, নিহত কিশোরীর বয়স ১৪ বছর। হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছে। তিনি আরও জানান, ২০টিরও বেশি জেলা লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে একাধিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে, এমনকি একটি কিন্ডারগার্টেনও আগুনে পুড়ে যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ২৪ জন আহত হয়েছেন। দার্নিৎসকি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে এবং পাশের দ্নিপ্রো জেলায় একটি উঁচু আবাসিক ভবনে আগুন ধরে যায়।

হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ ড্রোন হামলায় দেশের এক লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সাড়ে তিন বছর পার হলেও যুদ্ধের সমাপ্তি ঘটেনি। এরই মধ্যে নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ মাসের শুরুতে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ট্রাম্প পুতিন-জেলেনস্কি সরাসরি শীর্ষ বৈঠকের জন্য চাপ দিচ্ছেন। জেলেনস্কি শর্তসাপেক্ষে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। তবে তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন যাতে ভবিষ্যতে নতুন কোনো রুশ হামলার ঝুঁকি না থাকে।

এদিকে, ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাডাকিনের সঙ্গে মঙ্গলবার কিয়েভে বৈঠক করেন জেলেনস্কি। সেখানে যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি এই সপ্তাহে নিউইয়র্কে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর ভাষায়, “আমরা প্রতিদিন রাশিয়ানদের সঙ্গে কথা বলছি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit