বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

নোয়াখালীতে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

নোয়াখালী প্রািতনিধি : নোয়াখালী সেনবাগে ঘুমের মধ্যে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে ঘটে।নিহত লাইবা স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন দুই ভাইয়ের মধ্যে লাইবা সবার ছোট। সকাল ১০টার দিকে শিশুটির মা শারমিন আক্তার শিশুটিকে নিজেদের শোবার কক্ষে ঘুমিয়ে রেখে পরিবারের গৃহস্থালির কাজে যান। পরে রুমে এসে দাখেন শিশু লাইবা অচেতবস্থা অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক তাকে স্বজনেরা সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.কামাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই সময় স্বজনেরা কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে এ বিষয়ে সঠিক ভাবে আমরা কিছু বলতে পারবনা। ময়না তদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা যেটা ধারণা করি, লম্বা সময় ধরে যদি শিশুকে খাবার না দিয়ে রাখা হয়। অথবা ঘুমের মধ্যে কোন কিছু কামড় দিলে। তবে শরীরে কামড়ের কোন চিহৃ ছিলনা। কিছু লাল দাগ ছিল। যা রক্ত জমাট বাঁধার লক্ষণ ছিল।এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।  

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit