বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

নোয়াখালীতে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে চোর অ্যাখা দিয়ে লোকমান হোসেন নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। তিনি বলেন,শুক্রবার রাতে তিনজনকে আসামি করে মামলাটি করেন নিহতের সহকর্মি মো.মোস্তাফিজ।  এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রিকে তারেক আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে।  

নিহত লোকমান শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারি ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে  নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মি লোকমান ও মোস্তাফিজুর রহমান (২৮)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা। উপজেলার জাহাজমারা ইউনিয়নে তারা তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্রাব বেঁচে যায়।

পরে দুজন স্ক্রাব গুলো উপজেলার চরহিয়া গ্রামের আসাদ নগর ত্রিমোহনীর একটি ভাঙারি দোকানে বিক্রি করে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা তাদের বিক্রি করে আসা মালের ওজন জানতে আবার ভাঙারি দোকানে যায়। সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিন ব্যক্তি ঠিকাদারের দুই কর্মির বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে দুজনকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করে বেঁধে মারধর করে। একপর্যায়ে লোকমানকে লোহার রেঞ্জ দিয়ে হাতে,পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লোকমান মারা যায়। তবে পুলিশ বলছে, মারধরের পর আতঙ্কে ওই যুবক মারা গেছে। ওসি একে এম ‌আজমল হুদা আরও বলেন, অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit