সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নেত্রকোণায় সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View
শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি :  নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার সময় মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান নেত্রকোণার কেন্দুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জামাল উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে।

লাশ শনাক্ত করেছেন নিহতের চাচা মোঃ মুকুল মিয়া। লাশ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মোঃ গোলাম মোস্তফা, পিবিআই ও সিআইডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই, সিআইডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।  তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই আলামত সংগ্রহ এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit