বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।  এসময় ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা, ২৬ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে  ঢোকে। এরপর নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ১০-১২জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।

কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit