বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

আলাদীপুর ইউপি চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতির কারণে ইউপি সদস্যদের অনাস্থা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩২৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস সাকির বাবলু এর অনিয়ম দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে ইউপি সদস্যদের অনাস্থার প্রস্তাব আনায়ন করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৫/০৮/২০২৫ইং তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর কাছে লিখিত অভিযোগ করে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন।

এই মর্মে আলাদীপুর ইউপির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনজুরুল , মোঃ মোয়াজ্জেম, মোঃ আব্দুল আউয়াল, মানিক মন্ডল, গৌড় চন্দ্র, অর্পন চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্যা রহিমা বেগম, স্বাক্ষরিত আবেদন টি জমা দেন। অভিযোগে জানা যায়, আলাদীপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে একক আধিপত্ত বিস্তার করে অনিয়ম করে আসছে।

এই মর্মে ১০ জন ইউপি সদস্য অনাস্থা এনেছেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলীর সাথে কথা বললে তিনি জানান, ০৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি ঘটন করা হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ইউনিয়ন পরিষদের জনস্বার্থে কাজগুলি করার জন্য ইউনিয়ন পরিষদ সচিব রাজিউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস সাকির বাবলু এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit