বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

শার্শায় জাতিয় মৎস্য দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যেগে জাতীয় মৎস্য দিবস উদযাপন হয়েছে। বিভিন্ন কর্মসচির মধ্যে দিয়ে মৎস দিবস অনুষ্ঠিত হয়। কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও মৎস্য প্রদর্শনী। এই উপলক্ষে উপজেলা প্রশাসন “অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসুচী পালন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ট মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাগআঁচড়ার জনতা ফিস এর সত্বাধীকারী মোঃ কুদ্দুস আলী বিশ্বাসকে শ্রেষ্ট পুরস্কার প্রদান করা হয়।

১৮ আগষ্ট সোমবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ।

এ বছর শার্শা উপজেলায় মৎস্য চাষে নিরলস পরিশ্রম ও আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ– ২০২৫ উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠা পানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন।

এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের উদযাপন উপলক্ষে শার্শা উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শার্শা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর শার্শা উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর মাছ চাষ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit