শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম

ওজন কমাতে ব্ল্যাক কফিতে কী মিশিয়ে খাবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : একটু ঝরঝরে চেহারা চান? ওজন কমাতে মরিয়া অনেকেই জিম, ডায়েট, নানা কসরত করে চলেছেন। কিন্তু জানেন কি, প্রতিদিনের কফিতেই লুকিয়ে আছে চমকপ্রদ সমাধান?

হাভার্ড স্কুল অফ পাবলিক হেলথ-এর সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, দিনে মাত্র ৪ কাপ ব্ল্যাক কফি খেলে শরীরের মেদ ৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। গবেষকদের মতে, ব্ল্যাক কফিতে থাকা বায়ো-অ্যাক্টিভ উপাদান ও ক্লোরোজেনিক অ্যাসিড ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এক কাপ ব্ল্যাক কফিতে ক্যালোরির পরিমাণ মাত্র ২! তবে একথা মাথায় রাখতেই হবে, দুধ ও চিনি মেশালে এই উপকারিতা মিলবে না। বরং, কিছু নির্দিষ্ট প্রাকৃতিক উপাদান ব্ল্যাক কফির সঙ্গে মিশিয়ে খেলে ওজন কমার হার বেড়ে যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন উপাদান ব্ল্যাক কফির সঙ্গে মিশিয়ে খেলে পুজোর আগে মেদ ঝরানো সম্ভব—

দারুচিনি

স্বাদের সঙ্গে স্বাস্থ্য, দুই-ই মিলবে দারুচিনি মেশানো ব্ল্যাক কফিতে।

  • ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  • অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, কমায় প্রদাহ।
  • বাড়ায় মেটাবলিজম, দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে।

আদা

চায়ের মতো কফিতেও আদা ব্যবহার করতে পারেন।

  • শরীরে তাপ উৎপন্ন করে দ্রুত ক্যালোরি খরচ বাড়ায়।
  • হজমে সহায়ক, দূর করে গ্যাস-অম্বলের সমস্যা।
  • বিপাক হার বাড়িয়ে চর্বি গলাতে সাহায্য করে।

জয়ফল

কমবেশি সবার রান্নাঘরেই থাকা এই মশলা বেশ উপকারী।

  • রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, সংক্রমণ রুখতে সাহায্য করে।
  • পেট পরিষ্কার রাখতে সহায়ক, কমায় কোষ্ঠকাঠিন্য।
  • সুস্থ পাচনতন্ত্র মানেই সহজে ওজন হ্রাস।

কী কী মেনে চলবেন:

  • এক চিমটে করে মশলা ব্যবহার করুন, বেশি নয়।
  • কখনও চিনি যোগ করবেন না।
  • প্রতিদিন ২-৪ কাপ ব্ল্যাক কফি পান করাই যথেষ্ট।
  • কফির সঙ্গে জল খাওয়া নিশ্চিত করুন, ডিহাইড্রেশন এড়াতে।
  • শুধু কফিতে ভরসা না করে, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও ব্যায়াম বজায় রাখুন।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit