সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের সচিবালয় এলাকায় মারধরের শিকার সময় টিভির ২ সাংবাদিক ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? নওগাঁর পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক চৌগাছায় মজুদকরা ছয় হাজার লিটার ডিজেল  জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি বিশেষ অবদান রাখলে পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

ব্যায়ামের পরই পানি পানে স্বাস্থ্যঝুঁকি, জানুন কারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যেকোনো ধরনের ব্যায়ামের পর আমাদের শরীরে ঘাম হয় ও ক্লান্তি আসে। তখন স্বাভাবিকভাবেই অনেকের খুব পিপাসা পায়। ফলে ব্যায়াম শেষ করেই অনেকেই বোতলভর্তি পানি একসঙ্গে পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক নয়।

ব্যায়ামের সময় শরীরের রক্ত সঞ্চালন ও হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। এমনকি শরীরচর্চা শেষ হওয়ার পরেও হার্টবিট স্বাভাবিক হতে কিছু সময় লাগে।

বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের পর অন্তত ১৫ মিনিট বিশ্রাম নিন। শরীর ঠাণ্ডা হোক, হৃৎস্পন্দন স্বাভাবিক হোক। তারপরই ধীরে ধীরে পানি পান করুন। একসঙ্গে অনেকটা পানি পান না করে ছোট ছোট চুমুকে খান।

শরীরচর্চার পর মানা উচিত আরো কিছু নিয়ম
হালকা খাবার খান : ব্যায়ামের ১৫-২০ মিনিট পর ওটস, কলা, বাদাম, পিনাট বাটার ইত্যাদি হালকা খাবার খেতে পারেন।

পানি ধীরে পান করুন : খুব পিপাসা পেলেও ঢকঢক করে পানি পান না করে ধীরে ধীরে পান করুন।

শরীরচর্চা করার পর শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন। একটু ধৈর্য রাখলে হজম, হাইড্রেশন ও পুষ্টি শোষণের প্রক্রিয়া আরো ভালোভাবে কাজ করবে। 

সূত্র : এই সময়

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit