রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সচিবালয় এলাকায় মারধরের শিকার সময় টিভির ২ সাংবাদিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয় এলাকায় সময় টিভির দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এতে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান অফিসের উদ্দেশে রওনা দেন। সচিবালয়ের বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে তাদের গাড়ি ট্রাফিক সিগন্যালে থামে।

এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সিগন্যাল ছেড়ে দিয়ে আবার হঠাৎ সিগন্যাল বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে এসে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান মব সৃষ্টি করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি বিনা উসকানিতে সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন। এ সময় তার পরনের জামা ছিঁড়ে ফেলা হয়।

এ বিষয়ে এনসিপির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, তদন্ত সাপেক্ষে সময় টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/সকাল ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit