রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় মজুদকরা ছয় হাজার লিটার ডিজেল  জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে এই আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান।

এসময় অবৈধভাবে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল মজুদ করার অপরাধে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।এদিকে, বিকাল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এই জ্বালানি তেল আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদয়কে এ খবর জানান পুলিশ। জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে আদালত পরিচালনা করে নিজামউদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। পরে সব টাকা সরকারি ফান্ডে জমা দেওয়া  হবে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit