সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “আজকের পদক্ষেপ, আগামির ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ব্র্যাক, আলোহা সোসাল সার্ভিসেস যৌথভাবে দিবসটি উপলক্ষে নানামূখি কর্মসুচি গ্রহণ করে। 
রবিবার (৮মার্চ) উপজেলা পরিষদ চত্ত্বরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্নাঢ়্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার  আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলার সভাপতি মরিয়র বেগম শেফা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী  আসির উদ্দীন, কারিতাস সিএমএলআরপি, আশা প্রকল্প কর্মসূচী কর্মকর্তা একরামুল হক প্রমূখ। 
আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী আন্নাস আফরিন শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সকল সরকারি বেসরকারি দপ্তর, এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভুমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান। আলোহা সোসাল সার্ভিসেস এর নারী সংগঠক উম্মে হাবীবা নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নারী ও কন্যা শিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও আচরনের আহবান জানান। ধর্ষিত বা নিপীড়িত নারীর ছবি ভিডিও কিংবা নাম প্রকাশ না করে অপরাধীর ছবি প্রকাশের আহবান জানান। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা রাজনৈতিক দলগুলোর মুল কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশ নিশ্চিত করার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit