বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক

‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।‎রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আদালত চত্বরের বাহিরে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।
‎
​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ‘হামার বাড়ী’ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে মেহেদী হাসান দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বের হওয়ার সময় আদালত চত্বরের গেট অতিক্রম করার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।‎​আটকের বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে কথা বলতে ডিবি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য মেলেনি।​সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎
‎

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit