শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আজ সন্ধ্যায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবু ফাইনালের আগে নিয়ম জেনে রাখতে চায় দুই দল। আগ্রহী ক্রিকেটপ্রেমীরাও।

দুটি সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও ‘রিজার্ভ ডে’ রেখেছে আইসিসি। আজ কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা শেষ করা না গেলে সোমবার খেলা হবে। প্রথম দিন যে পর্যন্ত খেলা হবে, পরের দিন তার পর থেকে অথবা শুরু থেকেই খেলা হবে। আইসিসির লক্ষ্য সম্পূর্ণ ম্যাচ আয়োজন এবং ফলাফল নিশ্চিত করা। 

ফাইনালের ফলাফলের জন্য দুই দলকে অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। ফাইনালের মূল দিন এবং ‘রিজার্ভ ডে’-এর জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে। ১২০ মিনিট করে সময় ধরা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলি সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে, সেই ম্যাচগুলি শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ২০। সেই হিসেবে ফাইনালের খেলা শেষ হতে হবে রাত ১২টা ২০ এর মধ্যে।

কোনও ভাবেই বিশ্বকাপ ফাইনাল শেষ করা না গেলে কোন দল চ্যাম্পিয়ন হবে? সেমিফাইনালে এমন ক্ষেত্রে সুপার এইট পর্বের পয়েন্ট দেখে ফাইনালের দল বেছে নেওয়ার সুযোগ ছিল। ফাইনালে তেমন কোনও নিয়ম নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দিনেও ফাইনাল শেষ করা না গেলে ভারত এবং নিউজিল্যান্ডকে যুগ্ম বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit