বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘরবাড়ী ভাংচুর ও মারপিট॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ক্রয়কৃত সম্পত্তিতে ঘরবাড়ী ভাংচুর ও মারপিট। ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামে মোঃ রাজু আহমেদ উত্তর সুজাপুর গ্রামে মোঃ রাশেদ আহমেদ ও বেবি নাজনিম এর কাছ থেকে ৫৬ শতক জমির মধ্যে ১২ শতক জমি গত গত ১৩/১১/২০২৪ইং তারিখে ৩৪১৯ নং দলিল মূলে ক্রয় করেন। যাহার এস এ দাগ নং-১০০২, বিএস দাগ নং-১০৫৯, মৌজা-কৃষ্ণপুর। উক্ত জমি ক্রয় করে নিজ নামে খাজনা খারিজ করেন।

গত শনিবার সকাল সাড়ে ১২টায় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে নজমুল ইসলাম এর পুত্র মোঃ বাবু হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম গংরা দলীয় প্রভাব খাটিয়ে ঐ জমি দখল করার চেষ্ঠা করেন। মোঃ রাজু আহমেদ এর ঘরবাড়ী ভাংচুর ও রাজু আহমেদ কে মারপিট করেন। এই ঘটনায় ঐ দিন মোঃ রাজু আহমেদ আহত হয়ে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ঐ ঘটনায় ফুলবাড়ী থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দু-পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে বসার কথা বলেন।

উল্লেখ্য যে, ২৮৯ এসএ খতিয়ান জমি যাহার সুমার বিবি বেওয়া নামে এসএ রেকর্ড ভূক্ত জোত তাহার মৃত্যুর পর দুই কন্যা মফিজন বেগম ও মফিরন বিবি ওয়ারিসূত্রে প্রাপ্ত হন । উক্ত মফিজন বেগম এর মৃত্যুর পর তাহার দুই পুত্র এক কন্যা ৫৬ শতাংশ জমির মধ্যে ২৮ শতাংশ জমির মালিক হন।

সেখান থেকে লোকমান আলী নিজ নামে মাঠজরিপ, খারিজ ও খাজনা করে নিজ নামে জমি গ্রহণ করেন। এর পর রাজু আহমেদ সরকারী বিধি মোতাবেক মুল মালিকের কাছ থেকে জমি ক্রয় করে বসবাড়ী তৈরি করে ভোগদখল করে আসছেন। ঐ ঘটনায় রাজু আহমেদ আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। ফুলবাড়ী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit