রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ চ্যাপা শুঁটকির ঝাঁঝালো সবজি ভুনা, তৈরি করবেন যেভাবে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে॥ এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

অসুস্থ থাই রাজকুমারি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন বলে শুক্রবার রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে।

ব্যাংকক থেকে এএফপি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমায় সামরিক কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজকুমারি বজ্রকিতিয়াভা মাহিদল। তারপর থেকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজ পরিবারের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে দুই বছরেরও বেশি সময় পর রাজকন্যার শারীরিক অবস্থার প্রথম আপডেট দেওয়া হলো। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা বলেছেন- মেডিকেল ডিভাইস ও ওষুধের সাহায্যে রাজকুমারীর ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৯ আগস্ট চিকিৎসক দলটি রাজকুমারীর শরীরে রক্ত চলাচলে গুরুতর সংক্রমণ শনাক্ত করে। তার রক্তচাপ স্থিতিশীল রাখতে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা রাজকুমারির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নিজ দেশে ‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত ৪৬ বছর বয়সী বজ্রকিতিয়াভা দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডে উচ্চ শিক্ষা গ্রহণ করা বজ্রকিতিয়াভা সুনামের সঙ্গে জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছেন। কারাগারে নারী বন্দিদের উন্নত চিকিৎসার ব্যাপারেও ক্যাম্পেইন করেছেন তিনি।

আগে তাকে বাবার বেশ ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার এক বছর আগে বজ্রকিতিয়াভাকে রাজার দেহরক্ষী কমান্ডে উচ্চপদে নিযুক্ত করা হয়েছিল। উল্লেখ্য, ৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণের চার স্ত্রীর গর্ভে সাত সন্তানের জন্ম হয়েছে। তবে, এখনো নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি তিনি। -বাসস

কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit