বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চ্যাপা শুঁটকির ঝাঁঝালো সবজি ভুনা, তৈরি করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৭ Time View

লাইফ স্টাইল ডেস্ক : চ্যাপা শুঁটকি মানেই আলাদা এক ধরনের তীব্র ঘ্রাণ আর দেশি স্বাদের জাদু। আর যখন এর সঙ্গে মিশে যায় নানা ধরনের সবজি, তখন সেই রান্নাটা হয়ে ওঠে আরও বেশি মুখরোচক। 

আজকের এই রেসিপিতে আমরা শিখব কীভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে বানানো যায় ‘চ্যাপা শুঁটকি সবজি ভুনা’-যা একদিকে যেমন ঝাল-ঝোল-ঘ্রাণে ভরপুর, অন্যদিকে ঠিক তেমনই গ্রামবাংলার আসল স্বাদ মনে করিয়ে দেয়।

উপকরণ

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, ছাঁচি মিষ্টিকুমড়া ১ কাপ, বেগুন ১ কাপ, গাজর আধা কাপ, শিম আধা কাপ, টমেটো আধা কাপ, আলু ২টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ২ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, তেজপাতা ২টি, শুকনা মরিচ ২টি, কাঁচামরিচ ৪-৫টি, হলুদবাটা ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, নারকেলবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল অল্প।

যেভাবে তৈরি করবেন

চ্যাপা শুঁটকি আগে তাওয়ায় হালকা করে ভেজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে তেলে হালকা ভেজে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। সঙ্গে আদা, রসুন, তেজপাতা, লবণ, হলুদ আর বাটা চ্যাপা শুঁটকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা ভালোভাবে কষে এলে এতে ভেজে রাখা সবজিগুলো দিন এবং আধা কাপ পানি যোগ করুন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচা মরিচ ফালি করে দিন, আর কম ঝাল চাইলে পুরো মরিচটাই রেখে দিন। সবজিগুলো নরম হয়ে মাখামাখা অবস্থায় এলে ওপরে আবার সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, আস্ত জিরা আর সরিষার তেল দিয়ে ফোড়ন দিন। তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit