শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় টাওয়ার লাইটের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আধুনিক টাওয়ার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) পৌর শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব মোড়ে এ টাওয়ার লাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব বলেন, টাওয়ার লাইট শুধু আলোকসজ্জা নয়, এটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। তিনি স্থানীয় জনগণকে সরকারি উন্নয়ন প্রকল্প রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ,পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ বিশ্বাসসহ  উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেসক্লাব মোড় চৌগাছা  পৌরসভার উদ্যোগে স্থাপিত এই টাওয়ার লাইট রাতের বেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়কে আলোকিত করে রাখবে। এতে যানবাহন চলাচল আরও সহজ হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit