শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো.শাকিল (২৭) নামে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।  গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে।  এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মি গুরুত্বর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।      

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির, মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয়রা আরও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো.রুবেল (৩০), মো.রায়হান (২৮), মো.রাশেদ (২০), সালাম (২৬) সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি শুরু করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘর এলোপাতাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে যায়।

এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায় নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।  যোগাযোগ করা হলে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, দীর্ঘ দিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোন কথা বলব না।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। বসত ঘর পুরোপুরি পুড়ে গেছে। তাদের প্রতিপক্ষের দুজন ও আহত হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোঁড়ার কোন আলামত পাওয়া যায় নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে।    

কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit