শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত মো.আকাশ (২০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।  শুক্রবার (১৫আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নির্মাণ শ্রমিক আকাশ উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ রোড এলাকার প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অন্যন্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন। বিকেলে সাড়ে ৫টার দিকে অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে যায়।

এতে তার গলার নিচে বুকের ডান পাশে দিয়ে রড ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit