বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

সাংবাদিক হত্যার প্রতিবাদে সেতাবগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৫) কে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায় এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর হত্যা, নির্যাতন ও হয়রানি চলছে, তা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে স্বাধীনভাবে লিখতে থাকবে। কারও রক্তচক্ষুকেও ভয় করা হবে না। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, মোঃ সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, বরুন চন্দ্র সরকার, মোশারফ হোসেন, মোঃ আশিকুর ইসলাম, লিখন বনিক শুভ, রাসেল ইসলাম, আবুল ওহাব, লতিফুল ইসলাম ফুল, সাজ্জাদ হোসান, মিজানুর রহমান, মোঃ তনি,মোঃ তারিকুল ইসলাম তপু, মোঃ আসাদ আলী, আজহারুল ইসলাম (রাজা), প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit