শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আনোয়ারুল হক কামালের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম আনোয়ারুল হক কামাল নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন।

তার মৃত্যুতে নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো.শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পৃথক শোকবার্তায় নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আনোয়ারুল হক কামালকে জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল জুমার নামাজের পর উপজেলার মারজানুল উলুম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit