শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নেত্রকোণায় জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী, পানি নিস্কাসনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭১ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী পানি নিস্কাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে শহরের উত্তরকাটলী এলাকার জলাবদ্ধতায় দুর্ভোগের মধ্যে থাকা পাঁচ শতাধিক পরিবারের লোকজন ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, উত্তর কাটলীর বাসিন্দা আইনজীবী খাদেমুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান, আরশেদা খাতুন, আমীর আজমুল সহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করে আসলেও গত ২৫ বছর ধরে পৌরসভার সেবা থেকে বঞ্চিত।

রাস্তার পাশের ১২০টি পরিবার ছাড়াও এলাকার পাঁচশোর বেশি পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। বৃষ্টি হলেই এলাকার রাস্তা ডুবে ডোবা- নালার ময়লা পানি ঘরে ঢুকে যায়। রাস্তায় হাটা যায়না। ময়লা পানিতে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। তারা দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা নেয়ার জন্যে পৌরকর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit