শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

স্ত্রীসহ বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাফুফের সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। 

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, অর্থঋণ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি ছিল। কিন্তু ধার্য তারিখে তারা উপস্থিত হননি। এ জন্য গত ১৭ এপ্রিল ইউসিবি ব্যাংক থেকে কেন আসামিদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হবে না মর্মে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়। 

বাদীপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামিদের কর্তৃক গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ইউসিবি ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। আসামিদের পার্সোনাল গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এ ঋণ মঞ্জুর করা হয়েছিল।

বিগত ৭ বছর ধরে জনগণের বিপুল পরিমাণ আমানতের টাকা আসামিরা উপভোগ করে চলেছেন। আসামিরা দেশে-বিদেশে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তাই নানা আর্থসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও ইউসিবি ব্যাংকের বিপুল পরিমাণ পাওনা পরিশোধে চরম অবহেলা দেখিয়েছেন। আসামিদের যথেষ্ট আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও ব্যাংকের পাওনা পরিশোধ না করায় আসামিরা ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে বিবেচিত হয়। ফাহাদ করিমের স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে আরো খেলাপি ঋণের মামলা চলমান আছে।

আসামিরা বিপুল পরিমাণ ঋণ পরিশোধ এড়াতে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আসামিরা যেন আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

মামলা সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ৫৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৩৯৮ টাকা ঋণ নেন আসামি ফাহাদ করিম। তবে দীর্ঘদিন ধরে তিনি এ ঋণ পরিশোধ করেননি। এজন্য খেলাপি ঋণ আদায়ের জন্য চলতি বছরের ৩০ জানুয়ারি ফাহাদ করিমের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করে ইউসিবি ব্যাংক। 

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit