বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী

দিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা। গত রোববার সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়।

কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টায় কলেজের প্রশাসনিক চত্বরে এসে শেষ হয়। এতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইন্টার্ন ডাক্তার জীবন, ৩০তম ব্যাচের মোঃ তৌফিকুল ইসলাম তানিম, মোঃ মেহেদী হাসান, ৩৩ ব্যাচের মোঃ সাদাকাত রাফীদ প্রমুখ।


শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাতের আঁধারে শহরের বিভিন্ন স্থানে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপবাদ-সংবলিত পোস্টার লাগিয়েছে, যা ঐ কলেজের অধ্যক্ষের সম্মান ক্ষুণন করার উদ্দেশ্যেই তা করা হয়েছে। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসীস্ট আওয়ামী সরকারের পতনের পর জুলাই-আগস্টে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দক্ষ নেতৃত্বে কলেজটি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে এবং সর্বশেষ ২৯তম ব্যাচের অসাধারণ ফলাফল এই অগ্রগতির প্রমাণ করেছেন।

তিনি শিক্ষার্থীদের স্নেহ ও যত্নে পড়াশোনা করাচ্ছেন এবং কলেজকে আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ঐ ফ্যাসিস্ট সরকারের দোশরেরা একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে তাকে সরানোর জন্য। তিনি সরে গেলে তাদের স্বার্থ হাসিল হবে। তাঁরা আরও বলেন, ‘রাতের আঁধারে চোরের মতো যারা আমাদের স্বনামধন্য অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পোস্টার লাগিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংবলিত অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমি কলেজকে আধুনিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছি। শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তবে রাতের আঁধারে আমার বিরুদ্ধে কুৎসা রটানো আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। ফ্যাস্টি সরকারের দোশরেরা এখনও থেমে নেই ষড়যন্ত্র থেকে।’

উল্লেখ্য, গত ৩ আগস্ট গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে অপবাদ দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে পোস্টার লাগানো হয়। পরে সচেতন নাগরিক ও পেশাজীবীরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এ ব্যাপারে সচেতন নাগরিক ও পেশা জীবিরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবী জানিয়েছেন, তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit