শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে জেলা যুবলীগ নেতা মিজান গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানাগেছে।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সন্ধ্যারাতে তাকে গ্রেফতার করেছি। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা। আটকের পর তার কাছ থেকে প্রাপ্ত মুঠোফোন চেক করে সে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট্যরা কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit