শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাগাছাস ও বাহাছাস এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ‘‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’’ এই প্রতিপাদ্যে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেস্টা কমরেড দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনীকান্ত সরকার, আদিবাসী নেত্রী পার্বতি রিছিল, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্ত এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠান কে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে, আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit