বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

মরা সুরমায় নৌকাবাইচ দেখলেন লাখো জনতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : প্রতি বছর ধান কাটা শেষে নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জের সৌখিন কৃষক ও গ্রামের তরুণরা আশপাশের গ্রামগুলোতে আয়োজন করা হয় নৌকাবাইচের। জামালগঞ্জ,  শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা, খালিয়াজুড়ি, ইটানা আজমেরিগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ইটনা মিঠামইন থেকে বিশাল হাওড় পাড়ি দিয়ে আসে শাম্যারচর। বীরপবন, সোনার তরী, কালুশা, মাইজভাণ্ডারি, জলপদ্ম, উড়াল পঙ্খি ময়ুরপঙ্খি, দিলারাম, হাছনের নৌকা, দিলরাজসহ কুড়িটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। 

প্রতিটি নৌকা ৪০ জন মাল্লা ও একজন খাড়ালি থাকে। মরা সুরমার ৫ কিলোমিটারজুড়ে নৌকাবাইচ দেখার জন্য লাখো মানুষর আগমন ঘটে। এলংজুড়ি গ্রামের বাবার বাড়িতে বেড়াতে এসেছেন অঞ্জলি রানী রায়। তিনি বলেন, ‘ আগে এ নদীতে আনন্দ উৎসব করে নৌকাবাইচ হতো। আশপাশের গ্রামে ধান কাটা শেষে বর্ষার পানি এলে গ্রামে গ্রামে নৌকাবাইচের প্রতিযোগিতা হতো। কিন্তু আজ ৬০/৭০ বছর পর নৌকাবাইচের এ আয়োজনের মাধ্যমে শতবছরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে।’

এ নৌকাবাইচের আয়োজন করেছেন সুপ্রিম কোটের আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। বৃহস্পতিবার থেকে শুক্রবার বাইচ শুরুর আগ পর্যন্ত দিরাই, শাল্লা, খালিয়া, জুড়ি, মদন, আজমিরীগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার ১৫ টি উপজেলার মানুষ নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক শিশির মনির বলেন, ‘আমি ভাটি বাংলার সন্তান। হাওড়ের কাদাজল আমার গায়ে লেগে আছে। দিরাই শাল্লার মানুষ আমার পরম আত্মীয়। আমি এ এলাকার মাটি মানুষের কাছে ঋণি। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, শেকড়ের টানে আমি বার বার এখানে আসি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা না পেয়ে ভাটি বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হারিয়ে যাচ্ছে।’ 

 

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit