বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

পর্যটন মৌসুমে যানজট ও অবৈধ পার্কিং রোধে রাঙ্গামাটি জেলা পুলিশের ট্যুরিস্ট বাস নিবন্ধন ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View
আহমদ বিলাল খান : পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। ক্রমবর্ধমান পর্যটন চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে চালু হওয়া এ ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

ডিজিটাল নিবন্ধনে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ, যানজট হ্রাস এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit