মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আফ্রিদি মনে করেন ৫০ লাখ রুপি জরিমানা কোনো শাস্তিই নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত খবর এই মুহূর্তে ক্রিকেটারদের জরিমানা। দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সোমবার (২ মার্চ) জানিয়েছে এই খবর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে এরই মধ্যে খবরটিকে সত্যি ধরে নিয়েই পাকিস্তানের সামা টিভিতে ঝড় তুলেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, এত ছোট আর্থিক জরিমানার চেয়ে কঠিন ক্রিকেটীয় শাস্তি হওয়া উচিত।

আফ্রিদি বলেন, ‘এরকম সিদ্ধান্তের কারণ বুঝে ওঠা কঠিন। এটা তো খুবই সংকীর্ণ ভাবনা। খুবই ছোট অঙ্কের জরিমানা এটি। ৫০ লাখ রুপিতে আপনি কি করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘যে ক্রিকেটাররা পারফর্ম করেনি, তাদেরকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয়, অন্তত দুই বছর তাদেরকে জাতীয় দলে নেয়া উচিত নয়। যথেষ্ট হয়েছে।’

বিশ্বকাপের গ্রপ পর্বের সবচেয়ে বড় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হারে ইংল্যান্ডের কাছে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জিতলেও রান রেটে নিউজিল্যান্ড থেকে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে পারেনি আঘার দল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit