বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

ফুলবাড়ীতে গ্রীল কেটে ভূমি অফিস ডাকাতি ॥

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের গ্রীল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে ১ লক্ষ ২৪ হাজার টাকা ডাকাতেরা নিয়ে যান।

এই ঘটনায় ভূমি অফিসের নাইটগার্ড কিশোরগঞ্জ জেলার কোয়াদী উপজেলার লাহোদা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০), দিনাজপুর সদর জেলার মির্জাপুর গ্রামের আব্দুল্ল্যাহ্ এর পুত্র মোঃ সৈয়দ নজরুল ইসলাম (৫০) কে গত ৬ আগস্ট ২০২৫খ্রি. তারিখে আটক করে ফুলবাড়ী থানায় এনে জিজ্ঞাসাবাদ করে গত ৭ তারিখে সন্ধ্যায় ছেড়ে দেন।

এই ঘটনায় ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিস থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি।

এ কারণে তাদের ২জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন মহল।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit