বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “অদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ”। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডুর নেতৃীত্বে এক র‌্যালি বের হয় র‌্যালিটি ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদিবাসী অফিস কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর বেসিক অফিস কার্যালয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি সভাপতি চুন্নু টুৃডু। তিনি বলেন, ২০১১ সাল থেকে অদিবাসীদের অধিকার ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমরা আন্দোলন করে আসছি। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসি বাদী সরকার বিদায় হবার পর বৈষম্য বিরোধী আন্তবর্তীকালীন সরকারের নিকট আদিবাসীদের চাওয়া পাওয়া ছিল কিন্তু তা হয়নি।

আজ আদিবাসীরা অসহায় আদিবাসীদের নিয়ে কোন সংস্কার কমিশন গঠন করাও হয় নি। জুলাই ঘোষনা পত্রেও কোন বক্তব্য নেই তাই আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় করার দাবি জানাচ্ছি। তা না হলে আগামীতে সারা দেশে আদিবাসীরা এক যোগে আন্দোলন গড়ে তুলবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক ও ফুলবাড়ী উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুরমু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, অকিন হাসদা, বাবলু টুডু, রাম টুডু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, রাজেন মার্ডি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতি।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit