রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ নেতানিয়াহুর..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

আর্ন্তজাতিক নিউজঃ গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার অভিযোগ নাকচ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা। এ ছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জার্মানি একদিকে ইসরায়েলের ‘হামাসবিরোধী ন্যায্য যুদ্ধের’ সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। হামাসকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলি মন্ত্রিসভার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি করবে। জাতিসংঘও গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে। এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা), গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন  ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit