মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মস্কোতে এসসিও জ্বালানি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার প্রস্তাব তেহরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সরবরাহ ও চাহিদার সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তেহরান সাংহাই সহযোগিতা সংস্থা(এসসিও)-এর সদস্য দেশগুলোর মধ্যে একটি জ্বালানি কনসোর্টিয়াম গঠনের খসড়া পেশ করেছে।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) ইরানের উপ-জ্বালানি মন্ত্রী মোস্তফা রাজাবি বলেছেন, মস্কোতে এসসিও-র জ্বালানি মন্ত্রীদের এক বৈঠকে দেশটি জ্বালানি কনসোর্টিয়ামের গঠনতন্ত্র সম্বলিত একটি খসড়া প্রস্তাব সদস্যদের কাছে জমা দিয়েছে। এসসিও নেতাদের পরবর্তী শীর্ষ সম্মেলনে খসড়া প্রস্তাবটি পর্যালোচনা ও গৃহীত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজাবি বলেন, সদস্য দেশগুলোতে বিদ্যুৎ ঘাটতির সমাধান হিসেবে ইরান এসসিও সদস্যদের বিদ্যুৎ গ্রিড সমন্বয়েরও প্রস্তাব দিয়েছে। এই কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালে এসসিও-র একটি বৈঠকে এই ধারণাটি প্রথম উত্থাপন করা হয়েছিল এবং সদস্যরা বিদ্যুৎ গ্রিড সমন্বয়ের জন্য ইরানের প্রস্তাবিত খসড়া নথিটিকে স্বাগত জানিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এসসিও-র মধ্যে একটি জ্বালানি কনসোর্টিয়াম প্রতিষ্ঠা সদস্য দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ব্যাপক উন্নতি এবং জোটের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করতে পারে। ইরানের উপ-জ্বালানি মন্ত্রী, যিনি দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিরও প্রধান।

তিনি বলেছেন, ইরান একটি অভ্যন্তরীণ সৌর সম্প্রসারণ কর্মসূচি এবং মিত্র দেশগুলোর সঙ্গে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে তার বিদ্যুৎ সরবরাহের উৎসকে আরও বৈচিত্র্যময় করতে চায়। ইরানের শীর্ষ এই কূটনৈতিক  বলেন, তেহরান এসসিও সদস্যদের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে চায়, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাজার প্রতিষ্ঠা এবং স্মার্ট গ্রিড সম্প্রসারণের জন্য যৌথ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যে এক বছরে তার সৌর সক্ষমতা পাঁচগুণ বাড়িয়েছে এবং একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।

সূত্র: ফারস নিউজ এজন্সি।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২৬/বিকাল ৩.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit