সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

অপরাধ নিউজঃ  চট্টগ্রামের আনোয়ারায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই দফায় ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করলে পুলিশ দুপুরেই তাদের গ্রেপ্তার করে। তারা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের রিপন প্রকাশ এনামুল হক (২৭) ও বোয়ালিয়া গ্রামের মো. সাইফুদ্দিন (৩৪)।

মামলার সূত্রে জানা যায়, ওই তরুণী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা। ৩১ জুলাই তিনি চাকরির সন্ধানে চট্টগ্রামে মামার বাসায় আসেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খোঁজ করতে গিয়ে পরিচয় হয় এনামুল হক ওরফে রিপন নামের ওই যুবকের সঙ্গে। রিপন এ সময় নিজেকে চট্টগ্রামের ইয়ংওয়ান গার্মেন্টসের কর্মী বলে পরিচয় দেন।

এরপর গত ৪ আগস্ট সকালে এনামুল তাকে চাকরির কথা বলে সিইপিজেড এলাকায় নিয়ে যায়। সন্ধ্যা গড়ালে আনোয়ারার বোয়ালিয়া ঈদগার পাশে হারুনের খামারের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এনামুল তাকে বাড়িতে নিয়ে গেলে স্ত্রী বিষয়টি বুঝতে পারেন। সে উত্তেজিত হলে রাত কাটানোর জন্য পাশের প্রতিবেশীর ঘরে থাকার ব্যবস্থা করেন।

পরদিন ৫ আগস্ট ভোরে এনামুল তরুণীকে নিয়ে আবার বের হলে পথে মো. সাইফুদ্দিনও তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আবারও সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তরুণীর চিৎকারের পর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ও এনামুল হককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit