সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চব্বিশের গণহত্যায় ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ১৩ জনকে। অপরাপর আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিল উপস্থাপিত হয়। এতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। 

জামায়াতে ইসলামীর এমপি মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও জানান, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ৮০টি মামলা হয়েছে। এর মধ্যে ৭টির রায় হয়েছে এবং ৭৩টির কার্যক্রম চলছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে। 

মন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ৪৬৩ জন। এর মধ্যে গ্রেফতার আসামির সংখ্যা ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে একজন ও খালাস পেয়েছে একজন। অপর এক সদস্যের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সারা দেশে ২ হাজার ৬২০টি বিচারকের পদের বিপরীতে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছে। শূন্যপদে বিচারক নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী বলেন, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত, ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নবপ্রতিষ্ঠিত আদালতের বিপরীতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, সারা দেশে পারিবারিক আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৩০টি। পারিবারিক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে ১৬৩টি পারিবারিক আদালত ও ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। 

তিনি বলেন, সারা দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। তিনি বলেন, তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ২০০৭ থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতাকর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই। 

আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের হওয়া ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যানুযায়ী ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণিতে (১ম-৯ম) ৬৮ হাজার ৮৮৪টি, ২য় শ্রেণিতে (১০ম-১২তম) ১ লাখ ২৯ হাজার ১৬৬, ৩য় শ্রেণিতে (১৩তম-১৬তম) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, ৪র্থ শ্রেণিতে (১৭তম-২০তম) ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে) ৮ হাজার ১৩৬টি পদ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit