সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কবে হতে পারে ৪৭তম বিসিএসের ফল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : পিএসসি সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পুরো প্রস্তুতি শেষ হওয়ার পর ফুল কমিশন সভা ডাকা হবে। ওই সভায়ই মূলত ফল প্রকাশের সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি সপ্তহে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধ অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

কোনো কারণে এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহের প্রথমদিন ফল প্রকাশ করা হবে। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit