সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভা

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে সকাল থেকে পৌরশহরের শহীদ সন্তোষ পার্ক মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা জড়ো হয়।

পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায়, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ্ধসঢ়;, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপি নেতা ও সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ধসঢ়; খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, উপজেলা যুবদলে সদস্য সচিব ইউসুফ খান, পৌরযুবদলের সদস্য সচিব স¤্রাট গণি, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন শাওন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি, তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্ধসঢ়;। আলোচনা শেষে, দুর্গাপুর উপজেলা থেকে যে চারজন শহীদ হয়েছেন, তাদের জিয়ারত করা হয় এবং দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।  

কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit