বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা..

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

নিউজ ডেক্সঃ  নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করে।

রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণপাশে রেললাইনে তালাবদ্ধ শিকল প্যাঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর তারা শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করেন।

স্থানীয় বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, মোস্তাফিজুরসহ অনেকে বলেন, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় স্টেশনের দক্ষিণে পলাশীতলায় রেলে শিকল ও তালা দেখতে পাই।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিল।এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনে পুলিশ ছুটে যায়। এরপর মাধনগর স্টেশন মাস্টার এবং আত্রাই থেকে মিস্ত্রি এসে শিকল কেটে দেয়।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এনভি/রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit