শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজা সীমান্তে হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

 আর্ন্তজাতিক নিউজ:

গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।

রোববার (৩ আগস্ট) দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল-তুফাহ্‌ এলাকার পূর্বদিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্বদিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল-বালাহ এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার।

গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল-আওদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৯ জন ফিলিস্তিনি নিহত ও ৮৬৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এনভি/রাজ/৪আগস্ট ২০২৫/সকালঃ ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit