সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ মিশন নিয়ে বর্তমানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ফুটবল উন্মাদনার মাঝে শহরটিতে ঘটেছে এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুক্রবার কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় আর্জেন্টাইন সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটা এ ঘটনায় এক সমর্থক নিহত হয়েছেন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে ইন্টারস্টেট ৭০ ও ইন্টারসস্টেট ৬৭০ হাইওয়েতে কয়েকটি গুলি চালানো হয়, যা অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ চলাকালীন ঘটে।

২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তি এখনও পলাতক এবং তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থকদের মতে, একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গুলি চালায়। এতে চালকের পায়ে গুলি লাগে, তবে প্রথমে তারা ভেবেছিল টায়ার ফেটে গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় গাড়িটির চালক গুলিবিদ্ধ হলেও তার আঘাত প্রাণঘাতী ছিল না এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে একই ঘটনায় গুরুতর আহত হওয়া সমর্থকদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হামলার ঘটনায় আরও কয়েকজন সমর্থক গুরুতর জখম হয়েছেন।

বিশ্বকাপ চলাকালীন স্বাগতিক শহরে এমন সশস্ত্র সহিংসতার ঘটনায় টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২৬/বিকেল ৪.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit