মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এ ঘটনার জেরে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

ইতালির টেলিভিশন চ্যানেল এলএ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনি সম্পর্কে ওই মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে। চ্যানেলটির প্রকাশিত প্রতিলিপি অনুযায়ী, ট্রাম্প বলেন, শিল্পোন্নত সাত দেশের জোটের শীর্ষ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘অত্যন্ত আগ্রহী’ ছিলেন।

প্রতিলিপিতে ট্রাম্পকে বলতে দেখা যায়, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি কেবল ‘তার জন্য খারাপ লাগছিল’ বলেই এতে সম্মতি দেন।

মন্তব্যটি প্রকাশ্যে আসার পর ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই গুরুতর ও অপমানজনক মন্তব্য শুধু প্রধানমন্ত্রী মেলোনির প্রতি নয়, বরং পুরো ইতালির প্রতিও অবমাননাকর।

তিনি আরও জানান, ২১ ও ২২ জুন তার যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি ছিল। তবে ট্রাম্পের মন্তব্য প্রকাশের পর তিনি সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : এএফপি।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit