বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে প্রথমদিনের রাজস্ব আয় সাড়ে ২১ লাখ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ ৩ মাস ২দিন পর মাছধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণফিরেছে এসেছে মৎস্য আহরণ ও বিতরণ কার্যক্রমে। রোববার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হলেও সোমবার সকাল থেকে পরবর্তী ১২ ঘন্টায় কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ২১ লাখ টাকা। গত বছর এইদিনে কাপ্তাই হ্রদ থেকে আহরিত করা হয়েছিলো ৭৪ টন মাছ।তথ্যের সত্যতা নিশ্চিত করে রাঙামাটিস্থ বিএফডিসির কমান্ডার মোঃ ফয়েজ আল করীম জানিয়েছেন প্রথমদিন কাপ্তাই হ্রদ থেকে একশো টনেরও অধিক আহরিত মাছ অবতরণ ঘাটে আনা হয়েছে। আহরিত এই মাছ থেকে বিএফডিসি কর্তৃক প্রায় সাড়ে ২১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

কাপ্তাই হ্রদ থেকে রাঙামাটির জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, বরকলসহ বিভিন্ন উপজেলা হতে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রসঙ্গত: প্রতি বছরের ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২দিন বাড়িয়ে ২রা আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করা হয়।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit