বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়; ৬ ইঞ্চি খোলা হতেপারে ১৬ জলকপাট

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : টানা কয়েকদিনের ভারী বর্ষণ ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট।রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। আজ সকাল ১০টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৬.৮৪ ফুট। যা বিপদসীমার কাছাকাছি।

কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit