শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

আশুলিয়ায় হত্যা মামলার আসামী, মাদক কারবারী ও ভূমিদস্যু শরীফুল গ্রেপ্তার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় শরীফুল ইসলাম মোল্লা (৪০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। রোববার সকালে এবিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এরআগে শনিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে৷

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা (৪০) আশুলিয়ার জামগড়া এলাকার মো.ওয়াহেদ মোল্লার ছেলে। পুলিশসূত্রে জানা যায়, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী শরিফুল ইসলাম মোল্লা গত ৫ই আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর-চন্দ্র মহাসড়কের বাইপাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক-জমি দখলের মামলা রয়েছে। 

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে শরিফুল মোল্লা’কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার অন্যান্য আসামীদের সাথে তাকে আদালতে পাঠানো হবেও বলে জানান তিনি।অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সেই সাথে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই মাদক কারবারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit