শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের ২২ বস্তা গম জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের রেশন  ২২ বস্তা গম জব্দ করা হয়েছে। এ সময় মা মনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী’র দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। পরে, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এর জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়। এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.রাজিব সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী’র দোকানে অভিযান পরিচালনা করে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিধিমালা, ২০২৪ এর ৬ ধারায় সরকারি চালের বস্তা সহ ২২ বস্তা গম জব্দ করা হয়েছে এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit