শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করা হয়েছে। জুলাই-চব্বিশ গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের রিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রাবিপ্রবি প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (৩০ জুলাই) তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ। তারা জুলাই-আগস্ট ও তার আগে-পরে ছাত্র নামধারী যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমি যোগদানের পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কমিটি বিস্তারিত তদন্তে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ করে প্রতিবেদন দিয়েছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের কাউকে স্থায়ী বহিষ্কার, আবার যারা অপরাধে যুক্ত ছিলেন কিন্তু ছাত্রত্ব শেষ করেছেন তাদের সনদ বাতিল করে দেওয়া হয়েছে।

অপরপক্ষে বহিষ্কৃতদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, চব্বিশের জুলাই-আগস্টে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি, যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে, সেদিনও কিছুই হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এ অবিচারের বিচারও হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit