বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View
সংগ্রীহিত ছবি..

নিউজ ডেক্সঃ  কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নবুধবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লিংকরোড স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং লিংকরোড স্টেশনের একটি ছয়তলা ভবনের চারতলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের সন্তানদের হাউস টিউটর শাখাওয়াত হোসাইন জানান, আমি সকাল সাড়ে ৫টায় উনার বাসায় বাচ্চাদের পড়াতে যাই। দরজায় নক দিলে গৃহকর্তা মেজবাহ দরজা খুলে দেন। পরে আমি বাচ্চাদের পড়াতে বসি। কয়েক মিনিটের ব্যবধানে তাকে বাসা থেকে বের হতে দেখি। এ সময় তিনি কিছু বলেননি। গৃহশিক্ষক সাখাওয়াত পাঠদান করে ৬টা ৫০ মিনিটে বাসা থেকে বের হওয়ার কথা জানান। পরে তিনি মৃত্যুর সংবাদ পান। নিহতের ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের উপর তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা গেছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ পড়ার পর কোনো রকম নড়াচড়া করেনি। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। তিনি জানান, পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এইদিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

অনলাইন ডেক্সঃ
কুইকএনবভি/রাজ/৩০জুলাই২০২৫/বিকালঃ ৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit