সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমন থেকে রক্ষাপাবে এলাকাবাসী ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর..

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। যারা আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য এবার এক ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া সম্ভব হবে। ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল- দুই ধরনের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা আগের চেয়ে আরও সহজ হয়ে উঠবে। আগে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে বারবার সাইন ইন ও সাইন আউট করতে হতো। এখন সেই ঝামেলা থাকছে না। গুগলের আপডেটকৃত ক্রোম ব্রাউজারে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সুইচ করা যাবে এবং প্রতিটি অ্যাকাউন্টের ট্যাব, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড ও বুকমার্ক আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে ব্যক্তিগত ও পেশাগত তথ্য গুলিয়ে ফেলার ঝুঁকি কমে যাবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে। গুগল জানিয়েছে, যখন ব্যবহারকারী প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন তা স্পষ্টভাবে জানিয়ে দেবে ক্রোম। এতে করে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে আছেন, যেখানে তথ্য ও নিরাপত্তা নিয়ম ভিন্নভাবে প্রয়োগ করা হয়। তবে আপাতত এই সুবিধা কেবল ম্যানেজড বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখনই এই ফিচার ব্যবহার করতে পারবেন না। প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করার সময় একটি অনবোর্ডিং স্ক্রিনে ব্যবহারকারীকে জানানো হবে কীভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য আলাদাভাবে সংরক্ষিত হয়।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৩.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit